তেলেনাপোতা আবিষ্কার গল্পের সংক্ষিপ্ত 100+ প্রশ্ন উত্তর | প্রেমেন্দ্র মিত্র | Telenapota Abiskar Galper 100+ MCQ SAQ Question Answer pdf download
তেলেনাপোতা আবিষ্কার গল্পের সংক্ষিপ্ত 100+ প্রশ্ন উত্তর | প্রেমেন্দ্র মিত্র | Telenapota Abiskar Galper 100+ MCQ SAQ Question Answer pdf download
- ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পটি প্রেমেন্দ্র মিত্রের ‘কুড়িয়ে ছড়িয়ে’ গল্পগ্রন্থে স্থান পেয়েছে। তাছাড়া ‘প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প’ বইয়েও গল্পটি সংকলিত।
এম সি কিউ
[১] মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?
[উ] মাত্র তিরিশ মাইল।
[২] তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে কতক্ষণ পর বাস থেকে নামতে হবে?
[উ] ২ ঘন্টা।
[৩] তেলেনাপোতা আবিষ্কারের জন্যে কয়জন সঙ্গী থাকার দরকার?
[উ] দু’জন।
[৪] গরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়?
[উ] বামনের দেশ।
[৫] গরুর গাড়ির গাড়োয়ান কী বাজাচ্ছিল?
[উ] ক্যানেস্তারা বা টিনের পাত্র।
[৬] ঘরে থাকার ব্যবস্থার পর গাড়োয়ান কী কী দিয়ে যাবে?
[উ] একটি ভাঙা লণ্ঠন এবং এক এক কলশি জল।
[৭] আপনার বন্ধু দুটি কেমন হবে?
[উ] একজন পানরসিক এবং আরেকজন নিদ্রাবিলাসী।
[৮] কিসের ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন?
[উ] ঘুঘুর ডাকে।
[৯] যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের ঠিক করেছিল?
[উ] নিরঞ্জনের সঙ্গে।
[১০] কলকাতায় ফিরে তেলেনাপোতার স্মৃতিকে কী মনে হবে?
[উ] অবাস্তব কুয়াশার কল্পনা।
[১১] গাড়োয়ান ক্যানেস্তারা বাজাচ্ছিল কেন?
[উ] চিতাবাঘ তাড়ানোর জন্যে।
[১২] পানরসিক বন্ধুটির নাম কী?
[উ] মণি।
[১৩] গল্পে অন্ধ চরিত্রটি কে?
[উ] যামিনীর মা।
[১৪] তেলেনাপোতা যাবার উদ্দেশ্য কী ছিল?
[উ] মাছ ধরা।
[১৫] তেলেনাপোতায় চলন্ত জীবন স্তব্ধ হয়েছিল কেন?
[উ] ম্যালেরিয়ায়।
[১৬] ম্যালেরিয়া জ্বরের প্রকোপে নায়কের কত জ্বর হয়েছিল?
[উ] ১০৫ ডিগ্রি।
[১৭] পুকুরের ওপারে কোন পাখি দাঁড়িয়েছিল?
[উ] মাছরাঙা।
[১৮] কথকের চমক ভেঙেছিল কীসে?
[উ] জলের শব্দে।
[১৯] নিরঞ্জনের সঙ্গে যামিনীর শেষ দেখা হয়েছিল কবে?
[উ] চার বছর আগে।
[২০] কথক যামিনীর বাড়িতে কী রেখে গিয়েছিল?
[উ] ছিপ।
[২১] কথক ও তাঁর সঙ্গীরা কোন কোন গাড়িতে করে তেলেনাপোতায় পৌঁছেছিল?
[উ] বাস এবং গরুর গাড়ি করে।
[২২] এই গল্পে রামায়ণের কোন চরিত্রের উল্লেখ আছে?
[উ] কুম্ভকর্ণ।
[২৩] যামিনীর মা তেলেনাপোতায় নিজেদের বাসস্থানকে কী বলেছিল?
[উ] প্রেতপুরী।
[২৪] তেলেনাপোতা আবিষ্কারের জন্য কখন যেতে হবে?
[উ] বিকেলবেলায়।
[২৫] ‘না মাসিমা পালাব না’—বক্তা কে?
[উ] গল্প কথক।
[২৬] নিরঞ্জনের সঙ্গে যামিনীর মায়ের সম্পর্ক কী?
[উ] মাসি-বোনপো (দূর সম্পর্কের)।
[২৭] তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে?
[উ] ২ দিন।
[২৮] তেলেনাপোতা আবিষ্কারের জন্য গল্পে কোন মাসের কথা বলা হয়েছে?
[উ] ভাদ্র মাস।
[২৯] ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যবে না...
[উ] পরস্পরের মুখ।
[৩০] গোরুর গাড়িতে যাওয়ার সময় কথক আকাশে যা দেখবেন--
[উ] কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ।
[৩১] তেলেনাপোতার মশা আগন্তুকের সঙ্গে কেমন সম্পর্ক স্থাপন করবে?
[উ] শোণিত-সম্বন্ধ।
[৩২] উপরের ছাদে কথক উঠবেন কেন?
[উ] গুমোট গরম থেকে বাঁচতে।
[৩৩] আপনি যামিনীর পরিচয় জিজ্ঞাসা করবেন কেন?
[উ] কারণ পুকুরঘাটে দেখা মেয়েটি সম্পর্কে আপনি আগ্রহী বলে।
[৩৪] শ্মশানের দেশে কী মেলে না?
[উ] পুরুষ।
[৩৫] তেলেনাপোতা গ্রামকে শ্মশান ভূমিতে পরিণত করেছিল--
[উ] ম্যালেরিয়া।
[৩৬] তেলেনাপোতা চিরদিনের জন্য হারিয়ে যাবে কোথায়?
[উ] রাত্রির অতলতায়।
[৩৭] জীর্ণ অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে কারা?
[উ] অরণ্যের পঞ্চম বাহিনী।
[৩৮] মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?
[উ] তিরিশ মাইল।
[৩৯] বড়ো রাস্তা থেকে নেমে কোথায় দাঁড়াতে হবে?
[উ] জলার কাছে।
[৪০] জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে কেন?
[উ] কারণ--সেদিক দিয়েই তেলেনাপোতা যাবার পথ।
[৪১] বাস থেকে নেমে কাদের ঐকতান শোনা যাচ্ছিল?
[উ] মশাদের ।
[৪২] 'সেখান থেকে অপরূপ------------------------একটি আওয়াজ পাবেন'।
[উ] শ্রুতিবিস্ময়কর।
[৪৩] প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন কেন?
[উ] কারণ, একটি গোরুর গাড়ি আপনাদের নিতে আসছে বলে।
[৪৪] গোরুর গাড়ির ক্ষুদ্র সংস্করণটি কোথা থেকে বেরিয়ে এল বলে মনে হবে?
[উ] বামনের দেশ থেকে।
[৪৫] ক্যানেস্তারা-নিনাদ কাকে তফাৎ রাখার জন্যে যথেষ্ট?
[উ] চিতাবাঘ তাড়াতে।
[৪৬] ঘরের অধিকার নিয়ে যারা সমস্ত রাত বিবাদ করবে.....
[উ] দু-তিনটে চামচিকে।
[৪৭] ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন হল....
[উ] অ্যানোফিলিস।
[৪৮] কী থেকে পরিত্রাণ পেতে ছাদে উঠবেন?
[উ] ঘরের গুমোট গরম থেকে।
[৪৯] গল্পকথক ছাদে উঠেছিলেন কী হাতে?
[উ] টর্চ হাতে।
[৫০] 'আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না'--কোন আসল উদেশ্য?
[উ] মৎস্য শিকার।
[৫১] বাঁশের ডগা থেকে জলে ঝাঁপিয়ে পড়বে কে?
[উ] একটি মাছরাঙা।
[৫২] মাছ ধরবার সময় আপনাকে বিদ্রূপ করবে...
[উ] মাছরাঙা পাখি।
[৫৩] কীসের ডাকে আপনি আনমনা হয়ে উঠবেন?
[উ] ঘুঘুর ডাকে।
[৫৪] আপনার চমক ভাঙবে কীসের শব্দে?
[উ] একটি মেয়ে পিতলের কলসি নিয়ে পুকুরে জল ভরবে বলে।
[৫৫] জানালায় যার ছায়ামূর্তি দেখা গিয়েছিল.....
[উ] যামিনীর।
[৫৬] নিরঞ্জনের সঙ্গে যামিনীর শেষ দেখা হয়েছিল কবে?
[উ] চার বছর আগে।
[৫৭] কঙ্কারসার মূর্তি কী গায়ে দিয়ে শুয়ে ছিল?
[উ] ছিন্ন-কন্থা অর্থাৎ ছেঁড়া কাঁথা।
[৫৮] তক্তাপোশের পাশে যামিনী কীভাবে দাঁড়িয়েছিল?
[উ] পাথরের মূর্তির মতো।
[৫৯] যামিনীর মা তেলেনাপোতাকে বলেছে....
[উ] প্রেতপুরী।
[৬০] তেলেনাপোতা থেকে ফিরে আসার সময় কথক কী ফেলে রেখে এসেছিল?
[উ] ছিপ বা মাছ ধরার সরঞ্জাম।
[৬১] কথক কোন রোগে আক্রান্ত হবেন?
[উ] ম্যালেরিয়া।
[৬২] 'থার্মোমিটারের পারা দেহের জানাবে'----
[উ] একশত পাঁচ ডিগ্রি।
[৬৩] তেলেনাপোতাকে অবশেষে গল্পকথকের কী বলে মনে হবে?
[উ] অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র।
[৬৪] তেলেনাপোতা আবিষ্কারের জন্য যোগাযোগ চাই----
[উ] শনি ও মঙ্গলের।
[৬৫] তেলেনাপোতা আবিষ্কারের জন্য তিনজনে রওনা হয়েছিল কখন?
[উ] বিকেলের পড়ন্ত বেলায়।
[৬৬] তেলেনাপোতা আবিষ্কার কতদিন ছুটি পেলে হবে?
[উ] দু-দিন।
[৬৭] কি বারে রওনা দিতে হবে?
[উ] মঙ্গলবারে।
সংক্ষিপ্ত প্রশ্ন
প্র=
[চলবে.........]
------------------------------------------------------
PDF নিচে
-------------------------------------------
--------------------------------------------
আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপে যুক্ত হোন
👇👇👇👇
খুব ভালো